প্রতিষ্ঠানের ইতিহাস

ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় সম্পর্কে কিছু তথ্য


ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়টি প্রথমে ১৯২৭ সাল হতে মাদ্রাসা হিসেবে যাত্রা শুরু করে। এরপর ১৯৫২ সালের ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিছু জ্ঞানী,গুণী,বিদ্যোৎসাহী মহানুভব,স্বপ¦বাজ ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। উদ্দেশ্য ছিল অবহেলিত চরাঞ্চলের জনপদকে শিক্ষার আলোয় আলোকিত করা। এসব উদ্যোক্তাদের মধ্যে অন্যতম হলেন (১) জনাব, মোঃ আব্দুস সাত্তার মিঞা (প্রতিষ্ঠাকালীন দাতা সদস্য) ,(২) জনাব, মোঃ রহমত উল্লাহ মৌলভী,(৩) জনাব, মোঃ আব্দুর রহমান মোল্লা যিনি বিদ্যালয়ের ১ম সভাপতি ছিলেন। ৪) জনাব, মোঃ আতাহার আলী সরদার, ৫) ডাঃ মোঃ আজিজুর রহমান,৬) জনাব, মোঃ আব্দুল মোত্তালেব সরকার,৭) জনাব, মোঃ আতাহার আলী পন্ডিত ,৮) জনাব, মোঃ মসলিম উদ্দিন দফাদার, ৯) জনাব, মোঃ তোফাজ্জেল হোসেন তফি কবিরাজ(১ম মিটিং এর সভাপতি), ১০) ইয়ার আলী পন্ডিত, ১১) জনাব, মোঃ সামসুদ্দীন সেক্রেটারী ১২) জনাব, মোঃ মসলেম উদ্দিন মালিথা এছাড়া ও নাম না জানা অনেক গুণি ব্যক্তির …………..। জমি দাতাদের মধ্যে ছিলেন ১) জনাব, মোঃ আহমদ আলী সরদার,পিতা মোঃ ইউসুফ উদ্দিন ২) জনাব, মোঃ আহমদ সরদার,পিতাঃ মোঃ মোমিন সরদার ৩) মোসাঃ ছায়েরা খাতুন,স্বামীঃ ইজার উদ্দিন, ৪) জনাব, মোঃ জেহের হাজী (যাকাত স্যারের পিতা), ৫) জনাব, মোঃ তছের মন্ডল,পিতাঃ মারফত মন্ডল, ৬) জনাব, মোঃ জিয়ারতুল্লাহ প্রাঃ, পিতাঃ মোঃ শরিয়তুল্লাহ প্রামানিক, ৭) জনাব, মোঃ শুকুর আলী মালিথা,পিতাঃ মোঃ বাদল মালিথা, ৮) জনাব, মোঃ আক্কাস আলী,পিতাঃ মোঃ পন্ডিত সরদার, ৯) জনাব, মোঃ আব্দুল সরদার,পিতাঃ মোঃ মাছেম সরদার, ১০) জনাব, মোঃ আহাম্মদ প্রাঃ পিতাঃ মোঃ ময়েজ প্রাঃ,১১) যোতাই প্রামানিক,পিতাঃ কছিম উদ্দীন ১২) জনাব, মোঃ আব্দুর রহিম.পিতাঃ খোয়াজ উদ্দিন ১৩) জনাব, মোঃ তছিম মন্ডল,পিতাঃ মোঃ লেদু মন্ডল, প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক জনাব, মোঃ গোলাম রহমান(১৯৫৩-১৯৫৪); এরপর আলোকিত ফিলিপনগরের প্রাণ পুরুষ মহান স্বপ্নদ্রষ্টা যার আতœত্যাগের ফসল আজকের ঐতিহ্যবাহী ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয় তিনি হচ্ছেন জনাব মোঃ আফতাব উদ্দিন মিঞা (বিএসসি,১৯৫৫-১৯৮৮-ডিসটিংশন বিএড) পর্যন্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। এরপর আরেক জন প্রাণ পুরুষ বিশিষ্ট্য শিক্ষাবিদ, আলোকিত মানুষ,সর্বজন শ্রদ্ধেয় জনাব আলহাজ¦ মোঃ শাহ্জাহান ,বিএ;বিএড(১৯৮৯-১৯৯৪) পর্যন্ত প্রধান শিক্ষকের পদ অলংকিত করেন। পরবর্তীতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন জনাব আলহাজ¦ মোঃ আবু তাহের বি.এ(অনার্স);এম.এ;বি.এড, জনাব মোঃ আব্দুল মজিদ(ভারপ্রাপ্ত) বি.এ বি.এড,জনাব মোঃ একে এম নুরুল ইসলাম,বি.এ (ভারপ্রাপ্ত),জনাবা মোসাঃ ফিরোজা বেগম,বি.এ(ভারপ্রাপ্ত),জনাব মোঃ আজিজুল হক,(বিএসসি; বি.এড) ,জনাব আজহাজ¦ মোঃ আব্দুল গণি বিএসসি,বি.এড(ভারপ্রাপ্ত) ,জনাব মোঃ আব্দুল হাই ,কামিল (ভারপ্রাপ্ত), জনাব মোঃ তৌহিদ ছারওয়ার বি.কম,বি.এড , মোঃ আসাদুজ্জামান এম.এসসি,বি.এড ২০১৭ থেকে অদ্যবধি। সকলউদ্যোক্তা,জমিদাতা,প্রধান শিক্ষক, শিক্ষক,কর্মচারী,অভিভাবক,শিক্ষার্থী যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদরে আত্মার মাফফিরাত কামনা করছি।


শুরু থেকেই বিদ্যালয়টি লেখাপড়া,খেলাধুলা,সংস্কৃতি অঙ্গনে ঈর্ষনীয় সাফল্য লাভ করেছে। কুষ্টিয়া জেলার ১ম স্কাউট চালু হয় অত্র বিদ্যালয়ে। এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী জনাব মোঃ ডাঃ নুরুল ইসলাম, বিশিষ্ট্য শিশুরোগ বিশেষজ্ঞ ও সাবেক পিএসসি এর সদস্য জনাব আলহাজ¦ মোঃ খিযির খান সাবেক পিডিবির চেয়ারম্যান জাতীয়ভাবে অবদান রাখে। এছাড়া ও এই বিদ্যালয়ের অনেক কৃতি শিক্ষার্থী দেশে ও বিদেশে উচ্চ পর্যায়ে কর্মরত ছিলেন ও আছেন। কৃতি শিক্ষার্থী জনাব জনাব মোঃ তছিকুল ইসলাম সাগর ১৯৯৪ সালে জাতীয় অ্যাথলেটিক লংজাম্প ও হাই জাম্প ইভেন্টে স্বর্ণপদক লাভ করে। আজ পর্যন্ত লেখাপড়া,খেলাধুলা,স্কাউট,সংস্কৃতি অঙ্গণে বিদ্যালয়টি সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। ২০২২ সালে বিদ্যালয়টি সরকারি ভাবে দৌলতপুর উপজেলায় শ্রেষ্ঠ নির্বাচিত হয়। ২০২৪ সাল সহ……………ফুটবলে জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০২৪ সালে ৩ জন শিক্ষার্থী পিএস অ্যাওয়ার্ড লাভ করে। আপনারা জেনে খুশী হবেন যে,বিদ্যালয়টি দৌলতপুর উপজেলার একমাত্র ফিউচার অব স্কুল।১৯৯৫ সালে ১ম এসএসসি কেন্দ্র চালু হয় অত্র বিদ্যালয়ে। বিদ্যালয়টিতে রোবটিক্স কর্ণারবিজ্ঞানাগার,সমৃদ্ধ পাঠাগার,সততা স্টোর চালু রয়েছে। বিদ্যালয়টিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে ক্লাস নেওয়া হয়। ২০২৫ সালসহ প্রায় প্রতি বছর এসএসসির ফলাফলে বিদ্যালয়টি দৌলতপুর উপজেলায় সবচেয়ে বেশি(অ+) পায়। লেখাপড়া ও সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে সেরা সাফল্য লাভের জন্য অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারী বৃন্দ আন্তরিকতার সাথে নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে বিদ্যালয়টিকে আরো আধুনিকায়নের জন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি একটি ডায়নামিক ওয়েব সাইট খোলার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এজন্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব গোলাম রহমান খাজা মহোদয়কে আন্তরিক ভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই ওয়েভ সাইটের মাধ্যমে সকলে বিদ্যালয়ের ইতিহাস,শিক্ষক/কর্মচারীদের তথ্য,কমিটি সংক্রান্ত তথ্য,শিক্ষার্থীদের তথ্য,রুটিন,তাৎক্ষণিক নোটিশ,পরীক্ষার ফলাফল জানাসহ সকল প্রকার সেবা গ্রহণ করতে পারবে। আপনাদের প্রাণের এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য সকলের দোয়া ও সহযোগিতা অব্যাহত ভাবে কামনা করছি। এই বিদ্যালয়ের পক্ষে সমর্থন অব্যাহত রাখার জন্য অভিভাবক,সুধীজন ও শিক্ষার্থীদের সকলকেই আমার পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন জানাই। পরিশেষে আমার লেখার মধ্যে অনিচ্ছাকৃত ভূল ত্রæটির জন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। 


ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কিছু জ্ঞানী,গুণী,বিদ্যোৎসাহী মহানুভব,স্বপ¦বাজ ব্যক্তিদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। বিদ্যালয়টি ফিলিপনগর ইউনিয়নের প্রাণকেন্দ্র । ফিলিপনগরে পদ্মানদীর তীরে অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। শুরু থেকেই বিদ্যালয়টি লেখাপড়া,খেলাধুলা,স্কাউটসস বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে অসামান্য অবদান রেখে চলেছে। বর্তমানে বিদ্যালয়টি দৌলতপুর উপজেলার একমাত্র “আইসিটিডি স্কুল অব ফিউচা” এবং আইসিটিডি রোবটিক্স কর্ণার। বিদ্যালয়টিতে ১৯৯৫ সাল থেকে এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। তথ্যের অবাধ প্রবাহ জনগণের দৌড় গোড়ায় পৌঁেছ দেওয়া এবং সরকারের ডিজিটাইলেজশন কার্যক্রমের সাথে আতœীকরণের জন্য দৌলতপুর উপজেলার অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠে একটি ডায়নামিক ওয়েবসাইট খোলা হলো। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থী,অভিভাবক,শুভাকাঙ্কী,অংশীজন,শিক্ষক/কর্মচারীগণ বিদ্যালয়ের যাবতীয় তথ্য বিদ্যালয়ের ইতিহাস,পরীক্ষার ফলাফল,তাৎক্ষণিক নোটিশ,দৈনন্দিন শ্রেণি কার্যক্রমের রুটিন সম্পর্কে জানতে পারবে এবং ঘরে বসে বিদ্যালয়ের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। এছাড়াও সরকারের বিভিন্ন দপ্তর,পরিদপ্তর,অধিদপ্তরের সাথে তাৎক্ষণিক যোগাযোগ রক্ষা করা ও বিভিন্ন সেবা গ্রহণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন,স্বচ্ছতা,জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য সকল অভিভাবক,অংশীজন ও শুভাকাঙ্কীদের নিকট আবেদন করছি আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া,সহযোগিতা,পরামর্শ ও মতমত প্রদান অব্যাহত রাখবেন।